বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের ঘটনায় চরমোনাই পীরের সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত, দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই।

সোমবার এক শোকবাণীতে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত এবং আহত হয়েছে। এ সময় ঘর-বাড়ি ও সম্পদেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। যা আমাদের মর্মাহত করেছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেইসঙ্গে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।

তিনি বলেন, আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তুরস্ক ও সিরিয়ার জনগণ যেন এ শোক ও সম্পদের ক্ষয়-ক্ষতি থেকে সহজেই কাটিয়ে উঠতে পারেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ