বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

তুরস্কে উদ্ধারকারী ও জরুরি চিকিৎসা দল পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ককে সহায়তা দেবে বাংলাদেশ। এজন্য একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অথবা আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) উদ্ধারকারী দল পাঠাতে পারে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে।

সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ