বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নিপা ভাইরাস মারাত্মক, মৃত্যুর হার ৭৫ ভাগ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিপা ভাইরাস মারাত্মক, মৃত্যুর হার ৭৫ ভাগ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক নিপা ভাইরাস খুবই মারাত্মক। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসে কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে, বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত্যু বরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপা ভাইরাসের জন্য ২টি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ঘাতক দালল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ প্রমুখ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ