বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বেফাকের সিনিয়র কর্মকর্তা মাওলানা আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের তালিম তরবিয়াত বিভাগের সহকারী পরিচালক মাওলানা আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বেফাক মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী জানান, আজ বেফাকের শূরা বৈঠক ছিল। সকাল থেকেই স্বাভাবিক ছিলেন মাওলানা আব্দুস সামাদ। বৈঠকের শেষ দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেফাক মহাপরিচালক বলেন, মাওলানা আব্দুস সামাদ নিষ্ঠা ও আস্থার সঙ্গে বেফাকে দীর্ঘদিন কাজ করে গেছেন। তাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ