বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

প্রধানমন্ত্রীর সাথে ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্যভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতরা হলেন, আলজেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, ফিলিস্তিন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের।এর আগে, এদিন সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। মানুষকে মানুষ হিসেবে দেখা হয়েছে এবং দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। দলের সমর্থক দেখে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।’

শেখ হাসিনা আরও বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চান।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ