বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বায়ুদূষণে বিশ্বে টানা ৫ দিন শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকা বাষুদূষণে টানা পাঁচ দিন ধরে শীর্ষে রয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তানের লাহোরকে টপকে ঢাকা শীর্ষে উঠে আসে। বায়ুদূষণ সূচকে ঢাকার মান ছিল ২৪৩। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের ছিল ২৩৪।

এর আগে, একই দিন সকাল ১০ টা ১৮ মিনিটে দেখা যায়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৭৬ স্কোর নিয়ে শীর্ষে ছিল ঢাকা। পাকিস্তানের করাচি ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে উজবেকিস্তানের তাসখন্দ, শহরটির স্কোর ১৯৪। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭০ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু রয়েছে পঞ্চম স্থানে। একই স্কোর নিয়ে দিল্লির অবস্থান ষষ্ঠ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটি আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে আসছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে সম্যক ধারণা দেয়। বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১-১০০ মোটামুটি ধরা হয়। ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক, ২০১-৩০০-এর মধ্যে থাকলে একিউআই মাত্রাকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।
বুধবার ও মঙ্গলবার (২৪ জানুয়ারি) এই দুই দিন বায়ুদূষণের সূচকে খুব অস্বাস্থ্যকর অবস্থানে ছিল ঢাকা। এর আগের তিন দিন এই নগর ছিল ঝুঁকিপূর্ণ অবস্থানে। পরিবেশ বিশ্লেষকরা বলছেন, সাধারণত কলকারখানা ও যানবাহনের কারণে বায়ু অতিমাত্রায় দূষিত হচ্ছে। অন্যদিকে বন ধ্বংসের ফলে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে নির্গত সিএফসি বাতাসে মিশে ওজোন ধ্বংস করছে। এতে বায়ুদূষণ বাড়ছে।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক সালিমুল হক বলেন, বায়ুদূষণে ধুলার সঙ্গে যুক্ত হয়েছে গাড়ি ও শিল্প-কারখানার ধোঁয়া। বাতাসে ধূলিকণা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আগে এত মেগাপ্রজেক্ট ও গাড়ি ছিল না। পাশাপাশি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জলাশয় ভরাট হওয়ায় ধুলার নতুন উৎস তৈরি হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ