শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারত সফরে মিসরের প্রেসিডেন্ট,মোদির সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। কৃষি, ডিজিটাল ডোমেইন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দিতে গতকাল মঙ্গলবার দেশটিতে সফরে যান তিনি।আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিসরের প্রেসিডেন্ট সিসি দীর্ঘ সময় বৈঠক করবেন। এরপর উভয়পক্ষ সম্পর্ক জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

মোদি টুইটারে বলেন, ‘ভারতে উষ্ণ স্বাগতম, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে আপনার ঐতিহাসিক ভারত সফর সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আগামীকাল আমাদের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।’

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬৮ বছর বয়সী এই প্রভাবশালী আরব নেতা।পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বিমানবন্দরে সিসিকে স্বাগত জানিয়েছেন।

অরিন্দম বাগচি টুইটারে বলেছেন, ‘এই সফর ভারত ও মিসরের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করবে।’উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে গেছেন সিসি।

তবে এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিসরের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিসরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ