বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির  অনুমোদিত স্থানের বাইরে হকার বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি 

জাপানে মালবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের কোস্টগার্ড বুধবার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে ডুবে যাওয়া একটি মালবাহী জাহাজ থেকে চার ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ ১৮ জনকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। খবর এএফপি’র।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে ‘একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দু’টি জাহাজ পথে রয়েছে।’

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ