সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় ৯৫ জনকে নিয়োগ দেবে মারকাজুল ফুরকান শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মঈন খান বলেন, বিভিন্ন দেশের সাথে পারস্পারিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় পলিসি নিয়ে আলোচনা হয়েছে। দুইদেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

মঈন খান আরও বলেন, আজকে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা মূলত দু'দেশের জনগণের মধ্যে পারস্পরিকের বিষয় নিয়ে। এছাড়া ভবিষ্যৎ সরকারের নীতিমালা বিষয়গুলো নিয়ে।

আজকে বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ এ সমস্ত বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমত আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, দ্বিতীয়তঃ আমাদের বৈদেশিক সম্পর্ক এবং তৃতীয়তঃ আমাদের সাথে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আলোচনা হয়েছে বর্তমান সরকার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। আমরা একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে আমরা একটি

এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ