বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭


চান্দিনা থানা ক্বওমী মাদরাসা সংগঠনের ২৬তম বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আকিবুল ইসলাম হারেছ 
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার 'চান্দিনা থানা ক্বওমী মাদরাসা সংগঠন' এর উদ্যোগে আয়োজিত ২৬তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

গতকাল বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় উপজেলার জামেয়া ইসলামিয়া আলতাফিয়া দারোরা মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ খান জানান, এবারের বৃত্তি পরীক্ষায় মোট ১ হাজার ৬৫৩ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯২.৪৪% পাশের হারে মোট ৫৫৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। কৃতকার্য হয়েছেন ১ হাজার ৫২৮ জন।

হিদায়াতুন্নাহু, মিযান, নূরানী ও হিফজ—এই চার শ্রেণিতে বালক ও বালিকা শাখায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বালক শাখায় ৯৩৫ জন উপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৯১৮ জন কৃতকার্য হয়ে ৯৮.১৮% শতাংশ পাশের হারে ৪৪৮ জন বৃত্তি অর্জন করে। অপরদিকে বালিকা শাখায় ৭১৮ জন উপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন কৃতকার্য হন। এতে পাশের হার ৮৪.৯৬% শতাংশ। বৃত্তি লাভ করেন ১১০ জন শিক্ষার্থী।

ফলাফল ঘোষণার উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহ। ফলাফল ঘোষণা করেন বৃত্তি পরীক্ষা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি উজায়ের আহমদ। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ কাসেমী। সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক বাহালুল, মাওলানা আবুল কাশেম, পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ওমর ফারুক, মুফতি শোয়াইব বিন শফিক, মুফতি আল আমিন গনেশপুরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, হাফেজ এমদাদুল্লাহ, হাফেজ আব্দুল হান্নান, অফিস সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ অক্টোবর দেশবরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আয়োজনের মাধ্যমে এবারের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ক্বওমী মাদরাসার শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উৎকর্ষ বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ