দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে ভয়েস অব লইয়ার্স ট্রাস্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার নিশাত মাহমুদ এসব দাবি জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আইন অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এসব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে, যাতে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা যায়।
তিনি নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার করতে গুরুত্বারোপ করেন। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ধর্ষণ ও সহিংসতার শাস্তি সম্পর্কে প্রচারণা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ