বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য বিষফোঁড়ায় পরিণত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে রোহিঙ্গাদের নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা প্রতিনিয়ত অপরাধজগতের সঙ্গে যুক্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। তারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে। নিজেরা নিজেরা গোলাগুলি করছে, প্রতিদিন তারা মারামারি করছে। তমব্রু নামক রোহিঙ্গা ক্যাম্পে তারা ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। গতকালকেও দেখেছেন সেখানে গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা এখন বাংলাদেশের জন্য বিষফোঁড়া।

তিনি বলেন, আমি সব সময় বলি রোহিঙ্গারা আমাদের বিষফোঁড়া। কারণ তারা সবকিছু ফেলে এখানে এসেছে। তারা যে কোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে যে কোনো কিছু করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বিভিন্ন গ্রুপ-সাবগ্রুপে বিভক্ত হয়ে অপরাধ সংঘটিত করছে। তারা কাঁটাতারের বেষ্টনী কেটে মিয়ানমারে গিয়ে ইয়াবা নিয়ে আসছে। কাজেই সেখানে আমাদের নরমাল পুলিশ তো আছেই এপিবিএন দেওয়া হয়েছে। কারণ সেখানে রক্তপাত হচ্ছে।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এপিবিএন’র বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধে জড়িত থাকার অভিযোগ করা হয়। মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, এপিবিএন সম্পর্কে হিউম্যান ওয়াচ যা বলছে এটা তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি দেখে এসে রিপোর্ট করা উচিত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ