বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করেছে বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আমদানি করা এবং উৎপাদিত সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড প্যাকেজ কিট (এপিকে) ইনস্টল করা না থাকলে বাংলাদেশের বাজারে সেটি ছাড়া যাবে না বলে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সম্প্রতি মোবাইলফোন আমদানিকারক ও উৎপাদনকারীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক কাজী মো. আহসানুল হাবীব মিথুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সব স্মার্ট মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব স্মার্ট হ্যান্ডসেট আগে বিটিআরসি সরবরাহ করা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে তা কমিশনে দেখাতে হবে। তাছাড়া কোনও স্মার্টফোন বাজারজাতকরণের অনাপত্তি বা ছাড়পত্র দেয়া হবে না। নির্দেশনাটি চিঠি পাঠানোর তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

তবে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিটিতে। চিঠি পাঠানোর তিন দিনের মধ্যে ফাইলটি সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ