বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

হজযাত্রীদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে নিজ দেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সৌদি। এছাড়া মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়।

সোমবার অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সোমবার হজ মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন , ‘মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল, সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এ ছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।’

তবে সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষ হজ করতে যেত। কিন্তু ২০২০ সালে করোনা শুরু হলে সে সংখ্যা সীমিত করা হয় এক হাজারে। পরবর্তী বছর এ সংখ্যা করা হয় ৬০ হাজারে। তাও শর্তে সাপেক্ষে।

গত তিন বছর কঠোর বিধিনিষেধের মধ্যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে। এছাড়া ৬৫ বছর বয়সি ব্যক্তিরা এতদিন হজ পালন করতে পারবে না বলে নির্দেশনা জারি করা হয়। কিন্তু এ বছর এ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ