শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং

ওমরা শেষে মদিনার সড়কে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় মো. তানভীর আহমেদ (২১) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে দেশটির স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তানভীর এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের নভেলটি কোম্পানিতে প্রায় এক বছর ধরে চাকরি করছিলেন।

নূরুজ্জামান মিয়া বলেন, আমরা ইউএনও’র কাছে আবেদন করবো তানভীরের লাশ যাতে সরকার দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

নিহত তানভীরের চাচতো ভাই মো. বেলাল আহমেদ জানান, ৫ লাখ টাকা খরচ করে বাবা মায়ের মুখে হাসি ফুটাতে সৌদি আরবে যান তানভীর। এখনো এক বছর তার চাকরির বয়স হয়নি। মাসিক বেতনে যা টাকা পেতেন তা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছিলেন। রোববার ওমরা শেষে বাসায় ফেরার পথে মদীনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তানভীর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তানভীরের পরিবার। পরিবারের দাবি, প্রিয় সন্তানের লাশ যেনো দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে দেয় সরকার।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী জানান, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি খুবই মর্মাহত। তবে এখনো নিহতের পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা আসলে সরকারি নিয়ম অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ