সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

আজারবাইজানকে নিয়ে নতুন যুগ সূচনা করার ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে নতুন যুগের সূচনা করতে চাই।

কৃষ্ণ সাগরে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস তুরস্কের জাতীয় গ্রিডে সংযুক্ত করার বিষয়ে এক আলোচনাসভায় এরদোগান এ কথা বলেন। খবর ইয়েনি সাফাকের।

আজ রোববার এরদোগান ঘোষণা দেন, কৃষ্ণ সাগরে তুরস্ক অনুসন্ধান করে ৫৪০ বিলিয়ন ঘনমিটার বা ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করেছেন।

তুরস্কের অনুসন্ধানী জাহাজ ফাতিহ, ইয়াভুজ ও কানুনি কৃষ্ণ সাগরে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় এরদোগান বলেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে এ অঞ্চলে নতুন যুগের মাইলফলক স্থাপন করছে তুরস্ক।

তুরস্কের এরজুরাম প্রদেশে রোববার এক সমাবেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সোমবার এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান এরদোগান।

এ সময় তিনি আরও বলেন, আমরা ইসলামি বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করছি। আফ্রিকা ও বলকান অঞ্চলের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায় তুরস্ক।

এ ছাড়া রাশিয়া, চীন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঙ্কারা সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ