বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

করোনার বিধিনিষেধ পুরোপুরি তুলে নিলো আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক; করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা আর থাকছে না মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।

রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। আজ সোমবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কোভিড-১৯ সম্পর্কিত সব বিধিনিষেধ এবং সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সরকার ঘোষণা করেছে, মসজিদ, উপাসনালয়, উন্মুক্ত জায়গা এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেস-মাস্ক পরা ঐচ্ছিক বলে বিবেচিত হবে।

অর্থাৎ কেউ চাইলে মাস্ক পরতে পারেন, আবার না পরলেও সরকারিভাবে কোনো বাধ্যবাধকতা নেই। তবে, হাসপাতাল এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

সংবাদমাধ্যম বলছে, কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন থেকে সরকারি স্থাপনা এবং সরকারি অফিসে প্রবেশের জন্য আর গ্রিন পাসের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আয়তন ৮৩ হাজার ৬০০ বর্গকিলোমিটার। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর বিশ্বের অন্যান্য দেশের মতো এই দেশটিতেও নানা বিধিনিষেধ জারি করা হয়। আড়াই বছরের বেশি সময় পর সোমবার থেকে সেসব বিধিনিষেধের পুরোটাই তুলে নিলো দেশটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ