রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

গুজরাট ট্রাজেডিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের গুজরাটে মাচ্চু নদীর ঝুলন্ত ব্রিজ ভেঙে নারী ও শিশুসহ বহু মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ভারতের সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শেখ হাসিনা আরও বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের আমরা প্রশংসা করি।’

শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

একইসঙ্গে তিনি বলেন, আমি আশা করি শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি জোগাবে।

শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ