শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে ঝুলন্ত সেতু ভেঙে নিহত বেড়ে ৯১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের মরবিতে একটি ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। এখনও নিখোঁজ রয়েছে ১০০ জনেরও বেশি । নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে স্থানীয়রা জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সংস্কারের পর পাঁচদিন আগেই চালু হওয়া ব্রিটিশ আমলের তৈরি গুজরাটের ঐতিহাসিক এই সেতুটি রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে ধসে পড়ার সময় আনুমানিক ৫০০ মানুষ ছিলেন।

এ ঘটনায় গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) আশিস ভাটিয়া বলেছিলেন, ‌উদ্ধারকাজ চলছে এবং অনেক মানুষকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ছটপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীরা সেতুটিতে জড়ো হয়েছিলেন। এ সময় ঝুলন্ত সেতুটি হঠাৎ ছিঁড়ে পড়ে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে অনেকেই সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছেন। সন্ধ্যার পর অন্ধকার নেমে আসায় তীরে আসতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। কেউ কেউ নদীর মাঝে ভেঙে ঝুলতে থাকা সেতুর অংশ ধরে ওপরে ওঠার চেষ্টা করছিলেন।

এ ঘটনার পর জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার সময় তিনি গুজরাটে ছিলেন। সেতু ছিঁড়ে পড়ার পর জরুরি কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় লোকজনও। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ