শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তিতাসের গ্যাস রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী মঙ্গলবার (১ নভেম্বর) রিচার্জ সার্ভিস বন্ধ রাখা হবে।

সম্প্রতি আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের উদ্দেশে বলা হয়, সিস্টেম আপগ্রেডেশন জনিত কারণে মঙ্গলবার (১ নভেম্বর) ১ টা থেকে ২৩:৫৯ মিনিট পর্যন্ত প্রিপেইড গ্যাস মিটার পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে।

গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ