রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আবারো দু’টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। শুক্রবার উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজকের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি অক্টোবর মাসে উত্তর কোরিয়া অন্তত চার দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্যাংওন প্রদেশের তংচন এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তংচন এলাকাটি আন্তঃ-কোরিয় সীমান্ত এলাকা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

চলতি বছর উত্তর কোরিয়া যেসব জায়গা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার যেকোনোটির চেয়ে এই স্থাপনাটি দক্ষিণ কোরিয়ার নিকটবর্তী।

জাপান সরকারও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। দেশটি বলেছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপান সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ