শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

চীনকে প্রয়োজন সারা বিশ্বের: শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনকে প্রয়োজন সারা বিশ্বের বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এ কথা বলেন। খবর এএফপি, বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সেখানে বিশ্বের চীনকে প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’

একই সঙ্গে কমিউনিস্ট পার্টি ও মানুষ যে আস্থা রেখেছে, তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ ধরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির অধিবেশন চলে এবং রোববার সেখানে রুদ্ধদ্বার ভোটাভুটিতে তৃতীয়বারের জন্য দেশের নেতা হিসাবে বেছে নেওয়া হয় শি জিনপিংকে।

সংবাদমাধ্যম বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে চীনা সংবিধানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সংবিধানে দুই প্রতিষ্ঠান ও দুই সুরক্ষাব্যবস্থার কথা বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ