বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাইকে একটি মসজিদের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় বাসিমা-খারান মহাসড়কের মধ্য খারান শহরের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেন, খারান এলাকায় মসজিদের বাইরে মুহম্মদ নুর মেসকানজাইকে হামলাকারীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। এরপরে তাকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে গেলে যেখানেই তার মৃত্যু হয়।

হামলার ঘটনার পরপরই পুলিশ সেই এলাকায় অভিযান শুরু করেছে। তবে এখনো কে বা কারা এ হামলা চালিয়েছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

প্রদেশটির গভর্নর ও মুখ্যমন্ত্রী উভয়েই বিচারকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে, কোয়েটা বার অ্যাসোসিয়েশন তিন দিনের শোক ঘোষণা করেছে তার মৃত্যুতে।

১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন নূর মেসকানজাই। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৩১ আগস্ট অবসর গ্রহণ করেন নূর মেসকানজাই। এরপরে ফেডারেল শরীয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পান তিনি।

-এসআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ