মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি পররাষ্ট্রবিষয়ক ভাইস-মিনিস্টার ওয়ালিদ এল খেরেজির কাছে এই আমন্ত্রণ পত্র হস্তান্তর করেছেন।

সেই সাথে সৌদি যুবরাজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি রাষ্ট্রদূত।

এর আগে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার পুত্র ও উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

-এসআর