শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল

ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ার বলে ঘোষণা পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দোনেৎস্ক, লুহানস্কসহ ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটায় মস্কোর রেড স্কয়ারে বর্ণাঢ্য আয়োজনে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেন পুতিন।

তিনি অভিযোগ করেন, রাশিয়াকে ভেঙ্গে ফেলার ষড়যন্ত্রে মেতেছে পশ্চিমা বিশ্ব। জোর করে নয়, বরং ইউক্রেনের অঞ্চল চারটির জনমতের ভিত্তিতেই সেগুলো রাশিয়ার সাথে যুক্ত হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই পার্লামেন্টে সাংবিধানিকভাবে অঞ্চল চারটিকে একীভূত করা হবে। এর আগে আন্তর্জাতিক আইনকে পাশ কাটাতে লুহানস্ক ও দোনেৎস্কে স্বাধীন গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট। ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চল চারটিতে গণভোটে রাশিয়ায় অন্তর্ভূক্তির পক্ষে ।

২০১৪ সালে এভাবেই ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া। একে আন্তর্জাতিক রীতিনীতির জঘন্য লংঘন উল্লেখ করে স্বীকৃতি না দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, আধুনিক বিশ্বে রাশিয়ার সৃষ্ট এই ভয়ঙ্কর পরিস্থিতির কোন স্থান নেই।

অন্যদিকে, ইউক্রেনে ত্রাণ ও মানবিক সহায়তা পৌছানোর কাজে নিয়োজিত কনভয়ে রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ২৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও অর্ধশতাধিক। সূত্র: বিবিসি

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ