বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

মসজিদে জফার নামে আরো ১টি নান্দনিক মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরো একটি নান্দনিক মসজিদের উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোতাহিয়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে অবস্থিত মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেন তিনি।

ওই মসজিদটির নাম মসজিদে জফার। অর্থাৎ বিজয় মসজিদ। আগস্ট মাসে দেশটি বিজয় অর্জন করে। বিজয়ের গৌরবময় স্মৃতি রক্ষায় মসজিদটির এই নাম দেয়া হয়েছে। কোতাহিয়ায় সফরে গেলে এরদোগান নবনির্মিত মসজিদটি পরিদর্শন করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, ‘কোতাহিয়া ও আফিয়নকারহিসার ঠিক এক শতাব্দী আগে হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের বিজয়ের অন্যতম দু’টি ঘাটি ছিল।’

মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও আরো একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

প্রতি বছর ৩০ আগস্ট তুরস্ক বিজয় দিবস উদযাপন করে। সেই হিসেবে গত মঙ্গলবার দেশটির শততম বিজয় দিবস পালিত হয়েছে। ১৯২২ সালের এই দিনে (৩০ আগস্ট) গ্রীক সেনাবাহিনী ও মিত্র বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল তুরস্কের সেনাবাহিনী। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ