বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

‘রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়া হচ্ছে। এমনকি রিফিউজি ক্যাম্পে ঘুমিয়েও অনেকে সার্টিফিকেট পেয়েছেন বলে রোববার (২৮ আগস্ট) মন্তব্য করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

হাইকোর্ট বলেন, ‘এক মুক্তিযোদ্ধা আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেন, বিষয়টি খুব দুঃখজনক’।

ভোলার মনপুরা এলাকায় আলাউদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, তার এলাকার মোশাররফ হোসেন, আব্দুল হান্নানসহ আটজন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। কিন্তু পরবর্তীকালে তিনি এ অভিযোগ তুলে নেন।

এ বিষয়ে তিনি হাইকোর্টকে বলেন, ‘জীবননাশের হুমকি পাওয়ায় তিনি অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন’। তখন হাইকোর্ট বলেন, ‘আপনি তো জীবনবাজি রেখেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন। নিশ্চয়ই কোনো সুবিধা পেয়েছেন’।

হাইকোর্ট আরও বলেন, দুঃখজনক বিষয়, যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়নি, তারা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করেন। মুক্তিযোদ্ধা হয়ে মিথ্যা বলা ঠিক নয়।

অভিযুক্তদের বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮০তম সভার সিদ্ধান্তের প্রতিবেদন রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ