মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের

ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক 

পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। 

সোমবার (৯ নভেম্বর) রাতে অধিকৃত পশ্চিম তীরের বুরকা গ্রামে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোতাজ আইয়াদ দাগলাস। মঙ্গলবার (১০ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহত কিশোরের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে রেখেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার (ওয়াফা) প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরের পেট ও কোমরের কাছে গুলি লাগে। আরেক ১৯ বছর বয়সী তরুণের হাতে গুলি লাগে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীও বুরকা গ্রামে গুলির ঘটনার কথা স্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে পাথর ছোড়া ঠেকাতে সেনারা গুলি চালিয়েছিল। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন।


এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে তাদের অ্যাম্বুলেন্সকে বাধা দেয় ইসরায়েলি সেনারা। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া তিন স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীকেও আটক করা হয় বলে অভিযোগ করেছে সংস্থাটি।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযানের সময় নিহত কিশোরের বাবাকেও আটক করে ইসরায়েলি সেনারা।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, গ্রেপ্তার এবং উচ্ছেদের ঘটনা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ জনই শিশু।

সূত্র: আলজাজিরা

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ