মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ শুরু হওয়ার ঠিক প্রথম দিনেই নিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন দুটি তেলক্ষেত্র আবিষ্কার ও সেখান থেকে খনিজ তেল উত্তোলনের সুখবর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্মেলনের ভাষণ ও গুরুত্বপূর্ণ আলোচনার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন যে, দেশটির গাবার তেলক্ষেত্রে নতুন কূপ চালুর মাধ্যমে তেল উৎপাদন একলাফে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

প্রেসিডেন্ট এরদোগান জানান, ২০২৭ সালের শেষ নাগাদ এই নতুন তেলক্ষেত্রগুলো থেকে প্রতিদিন এক লাখ ব্যারেলেরও বেশি খনিজ তেল উত্তোলন সম্ভব হবে। সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই ক্ষেত্র থেকে বার্ষিক প্রায় ৪৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থনৈতিক সুবিধা আশা করা হচ্ছে। মূলত নিজেদের জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতেই তুরস্ক এই উত্তোলন প্রক্রিয়া ত্বরান্বিত করছে, কারণ বর্তমানে তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে কিনতে হয়।

তবে প্রায় ১৯০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত পরিবেশ সম্মেলনে জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ের পাশাপাশি এমন ঘোষণা আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জলবায়ু কর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলো।

আয়োজক দেশের প্রধান হিসেবে সম্মেলন চলাকালীন নতুন তেল উৎপাদনের এই ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে অভিহিত করেছে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ‘উর্জেভাল্ড’। যদিও এরদোগান সরকার দাবি করছে যে, অভ্যন্তরীণ খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি তারা ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনতে সবুজ শক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

সূত্র: ইয়েনী সাফাক

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ