বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

কুমিল্লা চান্দিনার থানা মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা ফজলুল করীমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনা থানা মসজিদের সাবেক ইমাম ও খতিব প্রবীণ আলেমে দীন মাওলানা ফজলুল করিম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ২৮ আগস্ট দুপুর ২.৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত একবছর যাবত তিনি নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মাওলানা ফজলুল করীম চান্দিনা থানা মসজিদে প্রায় ৪৫ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন চান্দিনা উপজেলার একজন মুরব্বী আলেম। ভালো ওয়ায়েজ হিসেবেও তার খ্যাতি ছিল। মাওলানা ফজলুল করীম সদালাপী ও ভালো আলেম হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তাছাড়া তিনি চান্দিনায় দীর্ঘদিন যাবত ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ইন্তেকালে স্থানীয় আলেম-উলামাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাওলানা ফজলুল করীমের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন হোসেনপুর গ্রামে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ