বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

বিকেলে চা–বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের চলা আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে আজ শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৭ দিন আন্দালন চালিয়ে যাচ্ছেন। তারা ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এ আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে ফিরলেও অধিকাংশই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ চা বাগানে আন্দোলন আগের চেয়ে জোরদার করেছেন শ্রমিকরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ