বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নতুন ডেপুটি স্পিকার নির্বাচন রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী রোববার (২৮ আগস্ট) শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৯তম এবং ২০২২ সালের চতুর্থ অধিবেশন। সেই দিনেই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

আজ রোববার ( ২৭ আগস্ট) বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, রোববার সংসদ অধিবেশন শুরু হওয়ার পর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথমে নতুন ডেপুটি স্পিকারের জন্য একজন সংসদ সদস্য নাম প্রস্তাব করবেন। এরপর আরেকজন সেই নাম সমর্থন করবেন। এরপর স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন।

এদিকে নতুন ডেপুটি স্পিকারকে কে হচ্ছেন এ বিষয়ে নির্দিষ্ট করে কারো নাম জানা যায়নি। তবে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নাম আলোচনায় আছে।

আওয়ামী লীগের এক সিনিয়র এমপি জানান, বিষয়টি সম্পূর্ণ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যাকে চাইবেন, তার নামই প্রস্তাব হবে।

এদিকে, নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি ওই দিনই তাকে শপথ পাঠ করাবেন। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-৫ আসনের এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পদটি শূন্য রয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ