বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই: ইসি হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের ওসমানীনগরের উমপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত চার শতাধিক নির্বাচন ইভিএম দিয়ে করেছি, কিন্তু কোথাও কোনো অভিযোগ নেই। আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা ব্যালট সন্ত্রাসী করে।’

নির্বাচন কমিশনার নতুন ভোটারদের ছবি তোলা এবং আঙ্গুলের চাপ গ্রহণের কাজ পরিদর্শনসহ ভোটারদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, বিয়ানী বাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ