বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের আল-কাসিম শহরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আপন দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৪), মো. পারভেজ (২১) ও আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম।

বিষয়টি নিশ্চিত করেছেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ। তিনি বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যায় ফারুক। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান বলে জানান চেয়ারম্যান আশিকুর হিরণ।

বৃহস্পতিবার দুপুরে বাজার করতে প্রাইভেটকার নিয়ে তারা তিনজন বের হন। তারা সৌদির আল-কাসিম শহরে পৌঁছার আগে মোড় ঘোরার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের সহায়তায় যা করার প্রয়োজন আমরা সবই করব।

জনশক্তি রপ্তানি অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ