বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ২২৮ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৮ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৫ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দেড় শ।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ২৯২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৫ জনের এবং শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৭১৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২১ হাজার ৩৯ জন এবং মৃত ১৯৭ জন। ইতালিতে আক্রান্ত ২৩ হাজার ৪৩৫ জন এবং মৃত্যু ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ২৯৩ জন এবং আক্রান্ত ২ লাখ ৩৭ হাজার ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮৩ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৯৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ