বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। কেন্দ্রী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, অস্বাভাবিকভাবে জ্বালানী তেলের দাম বাড়ানোর ফলে আজ লঞ্চ-বাস ভাড়া বেড়েছে, খাদ্য সামগ্রীসহ সব কিছুর দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ আজ চলতে পারছে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পরেছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। মানুষ বাঁচানোর আন্দোলনে জনগণ মাঠে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে জ্বালানী তেলে দাম কমাতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

আজ জুমার পর রাজধানীর বিজয়নগরস্থ আকরাম টাওয়ারে সামনে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, শ্রমিক মজলিসের সভাপতি হাজী নূল হোসেন, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মূফতি আবদুল গণি, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি আহসান আহমদ খান প্রমুখ। সমাবেশের পূর্বে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর আকরাম টাওয়ারের সমানে সমাবেশে মিলিত হয়।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আরো বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন দেড়শ’ আশনে ইভিএম-এ ভোট নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান সরকারের দুরভিসন্ধি বাস্তবায়নের হীন উদ্দেশ্যে এ সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না।

নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে।
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে সবল জিনিসের দাম বেড়ে গেছে। মানুষের আজ না খেয়ে মরার অবস্থা হয়েছে। অবিলম্বে জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী ছাড়াও একই ইস্যুতে সিলেট মহানগরী, চট্টগ্রাম মহানগরী, বরিশাল মহানগরী, হবিগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ