বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দে‌শে সা‌রের কোনো সংকট নেই: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দে‌শে সা‌রের কোনো সংকট নেই, দে‌শেই উৎপাদিত সার র‌য়ে‌ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি ব‌লে‌ছেন, গতকালও আমরা সার নি‌য়ে মি‌টিং ক‌রে‌ছি। কৃ‌ষি‌কে বাঁচি‌য়ে রাখার জন‌্য আমরা কাজ কর‌ছি। বি‌শ্বে যতই খারাপ অবস্থা হোক না কেন, বাংলা‌দে‌শে কোনো অভাব হ‌বে না।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানা‌নোর পর সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী এ কথা ব‌লেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ব‌লেন, আমা‌দের এখা‌নে ব‌্যবসায়ীরা একটু বে‌শি সু‌যোগ নি‌চ্ছে। জনগ‌ণের যে কষ্ট হ‌চ্ছে, সেটা প্রধানমন্ত্রী চিন্তা ক‌রেন। আমরা ব‌্যবসায়ী‌দের নী‌তিমালার ম‌ধ্যে আন‌তে পা‌রি‌নি। আমরা চেষ্টা কর‌ছি সা‌র্বিকভা‌বে বাজার নিয়ন্ত্রণের জন‌্য। মানু‌ষের ভোগান্তি কমা‌নোর চেষ্টা কর‌ছি। আগামী তিন মা‌সের ম‌ধ্যে এমন প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌বে, যাতে কষ্ট অনেকটাই লাঘব হ‌বে।

ক‌রোনার প‌রে বি‌শ্বের যে সা‌র্বিক অবস্থা, তা হঠাৎ ক‌রে হয়‌নি। ক‌রোনার পর আবার ইউ‌ক্রেন ও রা‌শিয়ার যুদ্ধ প্রভাব ফে‌লে‌ছে। আমরা একটা গ্লোবাল ফ‌্যা‌মি‌লি‌তে বসবাস ক‌রি। আমরা একে অপ‌রের ওপর নির্ভরশীল, যোগ করেন মন্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ