বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ছয় মাসের মধ্যে ৮টি বন্ধ জুটমিল চালু হচ্ছে: বস্ত্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনে বর্তমান সরকারের আগ্রহের প্রেক্ষিতে সারা দেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই চিহ্নিত করে লিজ দেয়া দশটি পাটকলের মধ্যে দুটো চালু হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকী আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রপ্তানী করা হবে।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নতুন করে লিজ সম্ভাব্য নরসিংদীর পলাশে বিজেএমসির নিয়ন্ত্রানাধীন দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে থাকা কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে। ইতোমধ্যে ৩টি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা সম্ভব হয়েছে। আরও তিনটি জুট মিল এর লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রপ্তানীমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন- পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি, বস্ত্র ও পাট সচিব মো: আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহম্মেদ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ