বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ওএমএস (খোলা বাজারে বিক্রি) ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কম দামে চাল বিক্রি কার্যক্রম চালু হলে বাজারে চালের দাম আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, দাম আরও কমবে। গত সপ্তাহে চালের দাম যেটা বেড়েছে, সেটা কমছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো আরও কমবে।

বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।

কমফোর্টেবল বিষয়টি আসলে কী- জানতে চাইলে তিনি বলেন, খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ