বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় পর্যালোচনা করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

২২ আগস্ট (সোমবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক নানা পরীক্ষার কথা জানিয়ে সেদিন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ বলেছিলেন, মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। তবে বুধবারও (২৪ আগস্ট) এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষার পর তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ বলেছিলেন এক-দুদিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। সেসব প্রতিবেদন পাওয়া গেছে কী না আমার জানা নেই।

একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হবে। সেখানে সার্বিক বিষয় পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ