বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আর নেই। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। মাঝে দেশের বাইরে নিতে  চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেয়া সম্ভব হয়নি।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার। সে সময় কমিশনের সাথে নানা সময় বিভিন্ন কারণে কমিশন বৈঠক বর্জন, নোট অব ডিসেন্ট প্রদান ও সংবাদ সম্মেলন করে পুরো পাঁচ বছর আলোচনায় ছিলেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ