বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজধানী বিজয়নগরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। যেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৬টি ইউনিট একযোগে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ