বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, জনসাধারণের দুর্ভোগ কমবে তো দূরের কথা বরং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

মানুষ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন। ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। ওষুধের দাম লাগামহীন। ৫০ টাকার কমে কোনো সব্জি পাওয়া যাচ্ছে না।

বাজার পরিস্থিতির এমন ক্রমাবনতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সীমাহীন দুর্নীতির কারণেই দেশে আজ এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। আজ বুধবার রাজধানীর শাহজাহাপুরস্থ মাহবুব আলী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর খিলগাঁও জোন আয়োজিত কর্মী সম্মেলনে জমিয়ত নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খিলগাঁও জোন জিম্মাদার মুফতী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নরুল আলম ইসহাকীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরী,মাওলানা নাজমুল হাসান কাসেমী, ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, মুফতী জাবের কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মুফতী হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা কামাল উদ্দীন, মুফতী হাসান আহমদ, মাওলানা বিনয়ামীন, মুফতী আকরাম হোসাইন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ