বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ফজলে রাব্বী মিয়ার আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন সভায় এ আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়। সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, মনোনয়নপ্রত্র দাখিলের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১২ অক্টোবর।

গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম প্রয়াত ডেপুটি স্পিকারের আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন।

উল্লেখ, জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই মৃত্যুবরণ করেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ