বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

শুক্র-শনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আগামী সপ্তাহেই কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত কার্যকর করছে সরকার। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। যা আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে,  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতেও বলা হয়েছে।

সাইফুর রহমান খান সোমবার বিকেলে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন কার্যকর করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আলাদা নির্দেশনা জারি করে স্কুল-কলেজগুলোকে নির্দেশনা দেবে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেন সরকার প্রধান।

বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সপ্তাহের বাকি ছয়দিনই চলে ক্লাস কার্যক্রম। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনিবার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ