বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

বিশ্বে করোনায় কমেছে আক্রান্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৭৬১ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮০ হাজার।

সোমবার (২২ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ২১০ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ২৬৩ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৬০ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৬৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২০ জন।

ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ৬৩ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ৬৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ