বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

আগাম জামিন পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) পর্যন্ত অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আজ সোমবার (২২ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদনের পর তা মঞ্জুর করা হয়।

রবিবার রাষ্ট্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

আজ সোমবার সকালে ইমরানের আইনজীবী বাবর আওয়ান ও ফয়সাল চৌধুরী ইসলামাবাদের হাইকোর্টে তার পক্ষে গ্রেপ্তার-পূর্ব জামিন চেয়ে একটি পিটিশন দায়ের করেন।

বিচারপতি মহসিন আখতার কায়ানী ও বিচারপতি বাবর সাত্তার সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ আবেদনটি গ্রহণ করেন এবং রেজিস্ট্রার অফিসের আপত্তির বিষয়ে জানতে চান।

উল্লেখ্য, উসকানি দেয়ার অভিযোগে ইমরান খানের এক সহযোগীকে আটক করা হয়েছিল। তাকে আটক করার কারণে শনিবার একটি জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের নিন্দা করেন ইমরান খান।

রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন অভিযোগ করে পুলিশ তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ