বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চালু হবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সালের জুনের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ভাঙ্গার বামনকান্দা জংশনের রেললাইন স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এর আগে ভাঙ্গা থেকে ফরিদপুর ও রাজবাড়ী হয়ে রাজশাহী পর্যন্ত রেললাইন চালু করা হয়েছে। এখন ভাঙ্গা থেকে কাজ অগ্রসর হয়ে পদ্মা সেতুর দিকে ২৮ কিলোমিটার রেলপথ স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গার বামনকান্দা জংশন স্টেশন থেকে চারদিকে রেল চলাচল করবে। তার মধ্যে ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা, ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী, ভাঙ্গা থেকে যশোর এবং বরিশাল পায়রাবন্দর পর্যন্ত রেল চলবে। এছাড়া বামনকান্দা জংশন স্টেশনে এ অঞ্চলের মূল কার্যালয় নির্মিত হচ্ছে। এখানে যাত্রীদের সুবিধার্থে আবাসিক হোটেলসহ কয়েকটি দুই ও তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। এগুলোর কাজ আগামী ২০২৪ সাল নাগাদ সম্পন্ন হবে।

এর আগে গত ২০২১ সালের ২৬ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে রাজবাড়ী পর্যন্ত রেলপথে রাজবাড়ী এক্সপ্রেস চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রেলপথ স্থাপন কাজের দ্রুত অগ্রগতির জন্য মানসম্মতভাবে অটো মেশিনে আধুনিক প্রযুক্তির সাহায্যে রেল স্লিপার তৈরির কারখানা স্থাপন করা হয় ভাঙ্গায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ