বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮


জমিয়তে উলামায়ে ইসলামের জোন কর্মী সম্মেলন ২৪ আগস্ট, থাকছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জোন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৪ আগস্ট বুধবার রাজধানী ঢাকার দুক্ষিণ শাহাজানপুরের মাহবুব আলী ইনস্টিটিউটে এ জোন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জোন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,  আল্লামা আব্দুর রব ইউসুফী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, এ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, আল্লামা বাহাউদ্দীন যাকারিয়া, আল্লামা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জোন জিম্মাদার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খিলগাঁও জোন ও যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর মুফতি মাহবুবুল আলম।

No description available.
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী। সম্মেলনে আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ