বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

২১ আগস্ট রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে আপনাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই রাস্তাগুলো সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। সেদিন মুহুর্মুহু গ্রেনেড হামলায় ২২টি তাজা প্রাণ ঝরে যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ